ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

এনসিপিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার মেহরাব হোসেন অপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ও সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। 

এই বিষয়ে ইয়াসির আরাফাত জানান, গতকাল এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদসহ দলটির নেতারা মেহরাব হোসেন অপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি শিগগিরই জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হবেন বলে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে রাজনৈতিক লড়াই এনসিপি শুরু করেছে এতে সব শ্রেণিপেশার মানুষ যুক্ত হচ্ছেন। জনপ্রিয় ক্রিকেটার মেহরাব হোসেন অপি এনসিপিতে যুক্ত হওয়ার মাধ্যমে এটাই স্পষ্ট হয়েছে। আরও অনেকেই এই সংগ্রামে আমাদের সাথে কাজ করবেন বলে আমরা আশাবাদী।

এদিকে মেহরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ নাম। জাতীয় দলের হয়ে দেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে তিনি ইতিহাস গড়েন। অবসরের পরও ক্রীড়াঙ্গনে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

এনসিপিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার মেহরাব হোসেন অপি

আপডেট সময় ০২:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬