ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক দেশের ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? খামেনির শেষ বিদায়ে ইরানের আমন্ত্রণ পেয়ে ‘বিপাকে’ মোদি ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট আশুরার রোজা কয়টি? আলেমদের অভিমত কী বলছে ‘চার মাসের মধ্যে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে দেশ’

মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

এবার সমাবেশের মঞ্চে রাখা একটি ছবি ছবির ওপর থেকে পর্দা সরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবিটি ছিল তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।এমন একটি আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এমন দৃশ্য দেখা যায়। ভাইরাল ভিডিও ও ছবিতে দেখা গেছে, তারেক রহমান আবেগাপ্লুত হয়ে মায়ের ছবির দিকে তাকিয়ে আছেন। দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

এ সময় তিনি বলেন, দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে থেকে তাদের পাশে থেকে আমরা দেশকে গড়ে তুলতে চাই। এজন্যই আমাদের নির্বাচনের সময় স্লোগান ছিলকরবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ এটি হচ্ছে আমাদের স্লোগান, এটি হচ্ছে আমাদের বর্তমান স্লোগান, এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ স্লোগান। যেই স্লোগানের বলে বলীয়ান হয় ইনশাআল্লাহ আমরা এই প্রিয় মাতৃভূমিকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব।

তিনি বলেন, আজকের এ মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে আসুন, আমরা আজকে প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি, প্রত্যেকে শপথ গ্রহণ করি যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি নারী পুরুষ, প্রত্যেকটি মানুষের মনে রয়েছে সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা প্রত্যেকে একেকজন দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করব। আমরা প্রত্যেকে একেকজন দেশগড়া শ্রমিক হিসেবে আমাদের জীবনের বাকি দিনগুলোকে আমরা অতিবাহিত করব। দলের নেতাকর্মী ও সমর্থকরা এ দৃশ্যকে তারেক রহমানের মায়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং পারিবারিক ও রাজনৈতিক আদর্শের প্রতি তার আবেগের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক

মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের

আপডেট সময় ০১:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬