ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি: নজরুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

গত ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (২ জুলাই) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, আমাদের দলের কোনো লোক যদি অপরাধ করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে আমরা তাতে খুশি হবো। যারা অপরাধ করছে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি।

নজরুল ইসলাম খান বলেন, যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সে লক্ষ্য এখনো অর্জিত হয়নি। জনগণ এখনো তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার গঠন করতে পারেনি। নজরুল ইসলাম খান বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে, গণতান্ত্রিক ও প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই।

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণ জানে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বৈরাচারকে সমর্থন যুগিয়েছিল, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল ভুল বার্তা দিলেও জনগণ গ্রহণ করবে না, বরং এতে তারা নিজেদের গ্রহণযোগ্যতা হারাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি: নজরুল ইসলাম

আপডেট সময় ০৩:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫