ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

জুলাই শহীদদের নিয়ে অশালীন মন্তব্যে টঙ্গীতে মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করায় মেজবাহ উদ্দিন নামের এক শিক্ষার্থী বিক্ষোভের মুখে পড়েছেন। পরে মাদ্রাসা প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় মাদ্রাসার তিতুমীর হলে এ ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত মেজবাহ উদ্দিন পূর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি আবারও সংগঠনটির কর্মকাণ্ডে সক্রিয় হন।

ঘটনার সময়কার প্রত্যক্ষদর্শী আলিম পরীক্ষার্থী আবির বলেন, “ছাত্রলীগের পক্ষ নিয়ে সে শহীদ নাসির ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। এটি আমাদের সহপাঠীদের রক্তের প্রতি অবমাননা।”

ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, “জুলাই মাস আমাদের জন্য বেদনার। শহীদ তিন সহপাঠীর স্মৃতিকে অবমাননা করে মন্তব্য করায় আমরা মর্মাহত।”

তিতুমীর হল সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) আরিফুল ইসলাম বলেন, “আমি মব ভায়োলেন্স ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিই। অভিযুক্ত পালাতে গেলে শিক্ষার্থীরা তাকে ধরে মাঠে এনে চুল কেটে প্রতিবাদ জানায়।”

পরে মাদ্রাসা প্রশাসন ও ছাত্রসংসদের যৌথ সিদ্ধান্তে মেজবাহকে হোস্টেল সুপারের কক্ষে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। পরে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও আইনশৃঙ্খলার স্বার্থে প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিই।”

অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, “শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শিক্ষার্থীরা তাকে আমাদের কাছে হস্তান্তর করে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আমরা তাকে পুলিশের হাতে তুলে দিই।”

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, “আইনি প্রক্রিয়া শেষে মেজবাহ উদ্দিনকে আদালতে পাঠানো হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা

জুলাই শহীদদের নিয়ে অশালীন মন্তব্যে টঙ্গীতে মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫