ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

তারেক রহমানের হুঁশিয়ারি: “জাতীয় নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, জনগণের পাশে দাঁড়ান”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের বাস্তবতা অনুধাবনের আহ্বান জানিয়ে সতর্ক করেন, “আমি গত কয়েক মাস ধরে বলে আসছি, আপনারা যতটা সহজ ভাবছেন, সামনের নির্বাচন ততটা সহজ নয়।”

রবিবার (১ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “শুধু শাখা-প্রশাখা বা গ্রাম পর্যায়ে দল বিস্তৃত হলেই হবে না, জনগণই আমাদের মূল শক্তি। জনগণ পাশে না থাকলে ৫ আগস্টের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে।” তিনি সতর্ক করে বলেন, “ভুল করলে জনগণ আবারো বুঝিয়ে দেবে—তখন হাহুতাশ করা ছাড়া কিছু করার থাকবে না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখনো সময় আছে। আসুন, জনগণের পাশে দাঁড়াই। কেউ এমন কিছু করলে যা দলকে ক্ষতি করে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।”

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করতে হলে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া জানাতে হলে বিএনপির প্রতি জনগণের সমর্থন আদায় করাই হবে সবচেয়ে বড় সম্মান।

অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

তারেক রহমানের হুঁশিয়ারি: “জাতীয় নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, জনগণের পাশে দাঁড়ান”

আপডেট সময় ০৮:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫