ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৬৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে জনগণ তার জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি সরকারকে ফ্যাসিবাদের সহযোগীদের পুনর্বাসনের সুযোগ না দেওয়ার আহ্বান জানান।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, “আপনি দেশে আসতে চাইলে আসুন। জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে, কীভাবে আসবেন—সেটাই দেখার বিষয়।”

সরকারের উদ্দেশে তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের কিছু দুর্বলতার কারণে ‘ফ্যাসিবাদের দোসররা’ আদালত থেকে জামিন পাচ্ছেন। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে তাদের রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি। এমন কোনো উদ্যোগ নেওয়া হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ সেই আন্দোলনের আত্মত্যাগ ভুলে যায়নি। তবে ওই আন্দোলনের সুফল ভোগ করেও বিএনপির কিছু নেতা জুলাইয়ের গুরুত্ব খাটো করে দেখানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবিধান সংস্কারের দাবিও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে প্রস্তাবিত ৮৪টি সংস্কার কার্যকর করতে হবে। অন্যথায় রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মহাখালী সড়কে প্রায় দুই ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

আপডেট সময় ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬