ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা বেরোবিতে জুলাই প্রদর্শনী ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ‘এক দফার ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়’ ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীনের প্রতিবাদ, ‘ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ সাধারণদের মতোই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে লাইসেন্স পেলেন জাইমা রহমান, বিশেষ সুবিধা নয় বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে ভাসতে থাকা ফুটবলই কেড়ে নিলো শিশু সিয়ামের প্রাণ একযোগে তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩০ শিক্ষার্থী বহিষ্কার

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান চাইলে ১৯৭২ সালের সংবিধান বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, বর্তমান সংবিধান জনগণের সার্বভৌম ক্ষমতাকে সীমিত করেছে এবং এটি বহাল রেখে প্রকৃত অর্থে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।

রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান, বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, সংবিধানে জনগণকে রাষ্ট্রক্ষমতার মালিক বলা হলেও একই সঙ্গে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা জনগণের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, একাত্তরের চেতনা নিয়ে কোনো আপসের সুযোগ নেই এবং জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ধারাবাহিক ফল।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার আমলের সাংবিধানিক কাঠামো বহাল রেখে পূর্ণাঙ্গ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকার পরিচালনা সম্ভব নয়। একই সাংবিধানিক ধারাবাহিকতায় গঠিত সরকারকে বৈধ-অবৈধের ভিন্ন মানদণ্ডে বিচার করাও যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।

সংলাপে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পর অর্জনের পাশাপাশি ব্যর্থতাও মূল্যায়ন করা প্রয়োজন। তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কার ও জনগণের প্রত্যাশা পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে বর্তমান সরকারকেও ইতিহাসের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজ্ঞ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকীসহ দলের কেন্দ্রীয় নেতারা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের অর্জন, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার

আপডেট সময় ০৫:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬