ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য (এমপি) এসএম জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) বেলা ২টার দিকে উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় একদল স্থানীয় ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় এমপি, পরিচ্ছন্নতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত

‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

আপডেট সময় ০৫:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬