ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান গ্রেপ্তার যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধর বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রো’ন ভূ’পা’তি’ত করল ই’রা’ন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ কার অনুরোধে হরমুজ প্রণালি ইস্যুতে বৈঠক স্থগিত, জানাল ইরান আ.লীগ নেতার গোডাউন থেকে সার জব্দ

বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লেখিকাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তসলিমা নাসরিনকে এমনভাবেই ভরসা দেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে আমন্ত্রিত না হলেও, হঠাৎ সেখানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে লেখিকাকে স্বাগত জানিয়ে তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন শুভেন্দু অধিকারী। এ সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার স্বাধীনতা রয়েছে। অত্যন্ত সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন এই বঙ্গভূমিতে গত শুক্রবার (৩১ জুলাই) এসেছেন। আজ কর্মসূচি করছেন, এটার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে, যে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্‌স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত।

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলেন, এখানে ধমকচমক, দেখে নেবো, আটকে দেবোএসব জিনিস অতীত হয়ে গেছে। এরপরই লেখিকার উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, এখানে আমি আমন্ত্রিত নই। তিনি (তসলিমা নাসরিন) আছেন বলে, তাকে স্বাগত জানালাম ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর।

তসলিমা নাসরিনের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি একবার নয়, পশ্চিমবঙ্গে বারবার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। পশ্চিমবঙ্গে শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ

বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু

আপডেট সময় ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬