ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান মেহেরপুর র‍্যাব-১২ এর অভিযানে ৬৫২ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক, ১৬ লাখ টাকা জব্দ শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ: সোহেল তাজ মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কক্সবাজারে রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত নীতির জটিলতায় তিন বছর পিছিয়ে ৭ হাজার কোটির স্টিল কারখানা ব্যক্তিগত আবেগে কি পররাষ্ট্রনীতি চলে? রাজনৈতিক দল বাতিল হতে পারে যে কারণে, জানালেন ইসি সানাউল্লাহ

হাসপাতালে নুরকে দেখে কাঁদলেন রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি জানান, হাসপাতালে গিয়ে নুরকে বিছানায় কাতর অবস্থায় পেয়েছেন। “এখনও নুরের নাক দিয়ে রক্ত পড়ছে, কাশি দিলে রক্ত বের হচ্ছে। কথা বলতে পারছেন না। তাও কষ্ট করে দু-একটি কথা বলেছেন। বলেছেন—‘ভাই আমার খুব কষ্ট হচ্ছে।’”

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি গণঅধিকারের নেতৃবৃন্দ এবং নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাশেদ খান জানান, বৈঠকে ইউনূস বলেন, “যে ছেলে আওয়ামী লীগের আমলে এতবার মার খেলো, সে আমাদের সময়েও এভাবে হামলার শিকার হলো!” হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নুরের স্ত্রী লুনা জানান, প্রধান উপদেষ্টা দোষীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নুরের চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন। তিনি দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, সরকার যেকোনো প্রয়োজনেও নুরের পাশে থাকবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং মানবাধিকার কর্মী আদিলুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায়

হাসপাতালে নুরকে দেখে কাঁদলেন রাশেদ খান

আপডেট সময় ০৯:০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫