ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা এমপি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জিন্নাহর ছবি ছেঁড়া আবু তৈয়ব ডাকসুতে ভিপি পদে পেয়েছিলেন ১০ ভোট ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই উনি যেটা বলেছেন সেটাই শিরোধার্য: প্রতিমন্ত্রীর মন্তব্যে ইসি সচিব প্রতিক্রিয়া সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট গঠনের পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাদেরসহ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর আ.লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

ভোলায় নেশাদ্রব্য খাইয়ে ঘর ডাকাতি, ডাকাতকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

ভোলার লালমোহনে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গভীর রাতে দুর্ধর্ষভাবে ডাকাতিকালে ডাকাতকে চিনে ফেলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে লালমোহন উপজেলা চরভুতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ল্যাংগুটিয়া এলাকার জাহাঙ্গীর ডুবাই বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকিমজান (৭০) ওই বাড়ীর তোফাজ্জল হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে কামাল জানান, আমার ভাই রফিক ডুবাইয়ের সাথে মা-বাবা দুজনেই একত্রে তার বাসায় থাকেন। সোমবার রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলেও কোন শব্দ না পাওয়ায় ঘরের পিছনের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে দেখতে পাই সামনের বারান্দায় মায়ের রক্তাক্ত লাশ পরে আছে। এছাড়াও অচেতন অবস্থায় রয়েছে আমার বাবা তোফাজ্জল হোসেন ও আমার ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগম। মায়ের রক্তাক্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহতদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, এর আগেও কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে। তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকার সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের লোকজন।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, চোর চক্রের সদস্যদের চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ

ভোলায় নেশাদ্রব্য খাইয়ে ঘর ডাকাতি, ডাকাতকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

আপডেট সময় ০৭:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫