ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ড.খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের ৬ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় ৬ জনের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট নগত ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়৷

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ড.খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাছরীন আক্তার৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম ও অত্র কলেজে অভিভাবক সদস্য ও পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমূখ৷

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষা খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সংকটের কারণে যাতে পড়াশোনা বন্ধ না করে, এ ধরণের বৃত্তি তাদের বড় সহায় হয়ে উঠবে।”

এ সময় কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের পড়াশোনায় অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রেরণা দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫