ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উত্থাপিত অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে বুধবার রাতে বিস্তারিত বলবেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান আসিফ মাহমুদ।

এর আগে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় দুদক। বুধবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র আকতারুর ইসলাম।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকা দুর্নীতির অভিযোগ তুলেছে দুদক। এতে একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব ও একজন উপসচিবসহ আরও কয়েকজন জড়িত বলে উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, দুদক যেহেতু এ ঘটনায় প্রমাণ পাওয়ার কথা বলছে, তাই সেই প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করা উচিত।

তবে বুধবার রাতে তিনি গণমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলবেন, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত বক্তব্য দেবেন—তা এখনো স্পষ্ট করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৬:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬