ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু আগস্টে রেমিট্যান্স আয় ৩৬ হাজার কোটি টাকা, গত বছরের তুলনায় বেড়েছে ২২.৫০ শতাংশ ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিচ্ছে বিএনপি: রিজভী দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: ভারতের হাইকমিশনার উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান বাংলাদেশের এলএনজির জাহাজ হরমুজ পার হতে সমস্যা হবে না: ইরানের রাষ্ট্রদূত মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত

গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, গ্যাসের সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তবে সংকট মোকাবিলায় সরকার বসে নেই এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ সংকটকে পুঁজি করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে, সে আহ্বানও জানান তিনি।

এদিকে বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিএনপির একটি দক্ষ দল রয়েছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

গ্যাস সংকট আন্তর্জাতিক সমস্যা, সমাধান হতে দেড় সপ্তাহ লাগবে: রিজভী

আপডেট সময় ১২:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬