ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির কুয়াকাটায় থেরাপি দিতে গিয়ে নবজাতকের পা ভাঙলেন নার্স কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, আটকে গেলো ছাত্রের সার্টিফিকেট আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে: দুদক মুখপাত্র সাহায্য নয়, ক্ষতিপূরণ চায় নেপাল; নজরে ভারতসহ তিন দেশ টানাপোড়েনের মধ্যেও এগিয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকার ইরানের নির্দেশনা অমান্য করে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

‘বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আর বিএনপি করবেন—তা হবে না। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না।’—এমন মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

মঙ্গলবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম পিন্টু বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকা যাবে না। সারাদেশে মাদক ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি সব ধরনের মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, দেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে।

চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা তুলে ধরে সালাম পিন্টু বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজি করলে বিএনপি করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে চাকরির জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। একই সঙ্গে সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানানোর আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না

আপডেট সময় ০৩:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬