ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

“নিচ থেকে উঠে আসা নেতা হবো”–হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে পথসভায় জনসংযোগে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি রাজমিস্ত্রির ছেলে এবং সাধারণ খেটেখাওয়া মানুষদের প্রতিনিধিত্ব করতে আসছেন। তিনি বলেন, “আমার বড় কোনো বংশ পরিচয় নেই, বিদেশে পড়াশোনা করিনি, ঘি খেয়ে বড় হইনি। ইস্ত্রি করা পাঞ্জাবি পরে ফটো তুলতে আসিনি। আমি যারা পরিশ্রম করে রোজগার করেন, তাদের প্রতিনিধি হিসেবে আসছি।”

মঙ্গলবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীক নিয়ে পথসভা এবং পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, “অন্যান্য নেতারা ওপর থেকে নিচে আসে, আর আমি নিচ থেকে আপনাদের লেভেল হতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করেছেন। আপনাদের মতো কৃষিজীবী ও শ্রমজীবী পরিবার থেকে আমি উঠে এসেছি।”

তিনি সাধারণ নেতাদের সমালোচনা করে বলেন, “যারা নেতা বানায়, তারা তাদের মানুষ মনে করে না। খেটেখাওয়া মানুষদের তারা নিচুশ্রেণির মানুষ মনে করে। স্টেজে নেতার চেয়ার বড়, ভোটারদের জন্য প্লাস্টিকের চেয়ার। এবার আপনারা চাইলে প্লাস্টিকের চেয়ার থেকেই নেতা বানাতে পারেন।”

হাসনাত বলেন, “এবার আমাদের লড়াই হবে উপরের স্তর বনাম নিচের স্তর। আমাদের মতো রাজমিস্ত্রির পোলাপান, কৃষক ও শ্রমিকের পোলাপানদের সঙ্গে লড়াই হবে উপরের লেভেলের নেতাদের। নির্বাচনের সময় তারা নিচে আসে, নির্বাচন শেষ হলে আবার উপরে চলে যায়। তাদের সঙ্গেই আগামী ভোট হবে।”

এদিন খাদঘর থেকে শুরু করে সূর্যপুর বাজার, ফুলতলী বাজার, সাহারপাড়, সাইতলা বাজার, বরাট স্টেশন, ভানী দক্ষিণপাড়া ও খিরাইকান্দি এলাকার অলিগলিতে পদযাত্রা ও পথসভা করেন হাসনাত। অনুষ্ঠানে বিপুলসংখ্যক এনসিপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

“নিচ থেকে উঠে আসা নেতা হবো”–হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে পথসভায় জনসংযোগে

আপডেট সময় ০৮:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫