ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

মাদকবিরোধী বিজ্ঞাপন সরানো নিয়ে প্রশ্ন, হাদী হত্যা মামলার প্রেক্ষাপটে রহস্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

ফয়সালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিজ্ঞাপনে অভিনয় করাকে কেন্দ্র করে যতটা না বিতর্ক তৈরি হয়েছিল, তার চেয়েও বেশি প্রশ্ন উঠেছে—বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই কোনো ব্যাখ্যা ছাড়াই সংশ্লিষ্ট ভিডিওগুলো হঠাৎ করে সরিয়ে ফেলা নিয়ে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা নতুন করে সন্দেহ ও কৌতূহল তৈরি করেছে।

একই সঙ্গে আলোচনায় এসেছে হাদীর শ্যুটারের সঙ্গে সম্ভাব্য সংযোগের বিষয়টি। জানা গেছে, সংশ্লিষ্ট শ্যুটার পূর্বে একটি অস্ত্র মামলায় আটক হয়েছিলেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান। এরপর হাদী শহীদ হওয়ার ঘটনা ঘটে। কিন্তু হত্যাকাণ্ডের পর জানাজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিচারের জোরালো দাবি না ওঠা এবং রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর আশ্চর্যজনক নীরবতা—সব মিলিয়ে অনেকের কাছে ঘটনাগুলো যেন একসূত্রে গাঁথা বলে মনে হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় সরাসরি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত জরুরি। ভিডিও অপসারণের কারণ কী, কার নির্দেশে তা করা হয়েছে, হাদী হত্যার আসামিদের সঙ্গে পূর্ববর্তী ঘটনাগুলোর কোনো যোগসূত্র আছে কি না—এসব প্রশ্নের উত্তর না মিললে জনমনে বিভ্রান্তি ও অবিশ্বাস আরও বাড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

মাদকবিরোধী বিজ্ঞাপন সরানো নিয়ে প্রশ্ন, হাদী হত্যা মামলার প্রেক্ষাপটে রহস্য

আপডেট সময় ০৩:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬