ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শি জিনপিং-তারেক রহমান বৈঠকের অপেক্ষা, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা যমজ কন্যা সন্তান হওয়ায় তালাক, থানায় ফের বিয়ে কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ ইরান রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে বড় ধরনের অর্থনৈতিক সুযোগ পাবে: রুবিও বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার, রুমে মিলল চিরকুট হরমুজে ব*ন্দি ১১ হাজার নাবিক, উ’দ্ধা’রে’র অভিযানে জাতিসংঘ সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত: নেতানিয়াহুকে ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে সঙ্গে যুদ্ধ করবে ইসরায়েল’ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

এবার রাজধানীর বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালকও মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানীর একটি বাসা থেকে বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত থেকে ওই বাসাটি ঘেরাও করে রাখে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এতে সহযোগিতা করে বনানী থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানে গ্রেপ্তার করতে এসেছিল। শুনেছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে।অপরদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আফরোজা খানম বলেন, ‘নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু অভিযানে থাকা দল এখানো আসামিকে থানায় নিয়ে আসেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২৫ সালে একটি মামলা হয়। যার মামলা নং১৫৯। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল। গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা নামপরিচয় গোপন রাখার শর্তে জানান, বনানীর ওই বাসার সামনে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করলেও ভবনের ভেতরে পুলিশ প্রবেশ করতে পারছিল না। ভেতরে অবস্থানরত শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীরা পুলিশ সদস্যদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে বাধা সৃষ্টি করেছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শি জিনপিং-তারেক রহমান বৈঠকের অপেক্ষা, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬