ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ফিলিস্তিন রাষ্ট্রের কোনো জায়গা নেই’, নির্বাচনের আগে কঠোর অবস্থানে নেতানিয়াহু র্নীতি কেলেঙ্কারির জেরে পদত্যাগ আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার পথ এড়াতে কি ইচ্ছাকৃত ড্র পর্তুগালের? ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন

রাজধানীতে ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়: র‍্যাবের হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেলের এক ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে একটি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর আগারগাঁও এলাকার বিএনপি বস্তিতে দীর্ঘদিন ধরে একটি ভাতের হোটেল পরিচালনা করে আসছেন। স্থানীয় চাঁদাবাজ জাকির হোসেন ও লিটনসহ কয়েকজন সহযোগী তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। অভিযোগ রয়েছে, তারা প্রায়ই হোটেলে এসে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতেন এবং নিয়মিতভাবে চাপ সৃষ্টি করতেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ বিকেলে জাকির ও তার সহযোগীরা পুনরায় হোটেলে এসে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে তিনি সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে অভিযুক্তদের দেন বলে অভিযোগে বলা হয়েছে।

ঘটনার পর চরম মানসিক চাপে পড়ে আলমগীর ও তার পরিবারের সদস্যরা নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পরবর্তীতে আলমগীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলার ভিত্তিতে গোপন সংবাদের ওপর অভিযান চালিয়ে প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ফিলিস্তিন রাষ্ট্রের কোনো জায়গা নেই’, নির্বাচনের আগে কঠোর অবস্থানে নেতানিয়াহু

রাজধানীতে ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়: র‍্যাবের হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬