ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে বিগত ১৬ বছরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে। এবং এগুলোর মধ্য দিয়ে দিন শেষে আমাদের প্রয়োজনীয় মেগা প্রজেক্টগুলোও দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের উপর একটা বোঝা হিসেবে পরিণত হয়েছে।

রবিবার (৩ মে) রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপিট সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বর্তমানে আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার বা বিভিন্ন রাজনৈতিক শক্তি নিয়ে সমালোচনা হয়। বিএনপির দিক থেকে যখন আমরা শুনি, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও হয়।
কিন্তু আমরা যেন বিগত ১৬–১৭ বছরের এই বিশাল লুটপাটের ইতিহাস ভুলে না যাই। এই শোষণগুলো আমাদের আলোচনায় থাকতে হবে। কারণ এই ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে আবার একই ঘটনা ঘটবে। তারা দর্শক হয়ে বসে থাকবে, আর আমরা লড়াই করব—এটা হতে পারে না।’

তিনি আরও বলেন,‘ভবিষ্যতে যেনো মেগা প্রজেক্টের নামে আর কোনো মেগা ডাকাতি না হয়। ক্ষমতায় টিকে থাকার জন্য যেন কোনো ঠিকাদার বা সিন্ডিকেটকে সুবিধা না দেওয়া হয়। ঋণ খেলাপি সংস্কৃতি ও পাচার বন্ধ করতে হবে।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান সরকারের উচিত আগামী পাঁচ বছরের জন্য একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্ব নেওয়া। তাদের মনে রাখতে হবে, যতই চাপ বা প্রভাব আসুক না কেন, জনগণের বিরুদ্ধে গিয়ে আর লুটপাটের সুযোগ থাকবে না’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস

আপডেট সময় ০৩:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬