ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৪৪৭ বার পড়া হয়েছে

এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় আপিল বিভাগের তৃতীয় তলায় ছাদের স্টোররুমে শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। আগুনে স্টোররুমে থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র পুড়ে গেছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ১৫/২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এরমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও বলেন, আগুনে স্টোররুমের থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র এবং কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শফিকুল ইসলাম জানান, স্টোররুম মামলা সংশ্লিষ্ট নথিপত্র বা দাপ্তরিক কোনো কাগজপত্র ছিল না। এখানে অফিসের জন্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন

আপডেট সময় ০২:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫