ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

‘আমরা যে সারারাত আড্ডা দিলাম, তার কী হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২০৬২ বার পড়া হয়েছে

এবার ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নিয়ে চলছিল নানান আলোচনা-সমালোচনা। দু’জনের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা গল্পও রটেছে। গত রবিবার (১ জুন) রাতে নায়িকার ফেসবুক ভেরিফায়েড পেজে শাকিবের সঙ্গে ২টি ছবি পোস্ট করেন অভিনেত্রী ক্যাপশন দেন, ‘লাভ লাভ’।

এরপরই শুরু হয় যত চর্চা। তবে কি একত্রে কোনো কাজ করছেন তারা, নাকি কেবলই আড্ডা। অনেক সংবাদমাধ্যম বলছে, বিমানে স্রেফ সহযাত্রী হিসেবে শাকিবকে পেয়েছিলেন মিষ্টি জান্নাত। স্মৃতি রাখতে তুলেছেন সেলফি। খবরের বাঁকা শিরোনামের প্রতিক্রিয়া জানিয়েছেন মিষ্টি জান্নাতও। বলেছেন, ‘শুধু সেলফি! আমরা যে সারারাত আড্ডা দিলাম, তার কী হবে।’

দুজনের একসঙ্গে সেলফি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কিছু একটা তো বটে, নইলে আমি কেন কলকাতায় আসবো? এখনই কিছু বলতে চাই না, সময় এলে জানতে পারবেন।’ জানা গেছে, চিকিৎসার উদ্দেশে মুম্বাই গিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। সেখান থেকে তিনি কলকাতায় যান শাকিব খানের সঙ্গে দেখা করতে। তবে শাকিবের সঙ্গে সেলফিসহ খবর দেখে কিছুটা বিরক্ত হয়েছেন এই তরুণ অভিনেত্রী।

তিনি বলেন, আমি নাকি দূর থেকে শাকিব খানকে দেখে দৌড়ে গিয়েছি, অনুরোধ করে ছবি তুলেছি, সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চাইছি! আরে ভাই, সে তো মেগা স্টার, তার ক্যারিয়ারের বয়স ২৫, আর আমার নিজের বয়স ২৭ চলে। তার সঙ্গে ছবি আমি তুলতেই পারি!’

মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের রিলেশন কিন্তু আগেও ভালো ছিল। মাঝখানে একটা জিনিস ভাইরাল হলো, তাতে সর্ম্পক খারাপ হয়ে যায়নি। আপনারা চাইলে শাকিব খানকে জিজ্ঞেস করতে পারেন। শুধু সেলফি দেখেই এসব নিউজ করে।আসলে এসব নিউজ দিয়ে আমাদের রিলেশন খারাপ করা যাবে না।’

তবে মিষ্টির সেলফিতে শাকিবকে মেনে নিতে পারছে না শাকিব ভক্তরা। কারণ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শাকিবকে জড়িয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন মিষ্টি জান্নাত, যা ভুলতে পারেননি ভক্তরা। মিষ্টির সেলফি প্রসঙ্গে জানা গেছে কলকাতা থেকে ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং করে ঢাকায় ফিরছিলেন শাকিব খান। সেই বিমানেই ছিলেন মিষ্টি জান্নাতও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, ফখরুলই হচ্ছেন বিএনপির প্রার্থী

‘আমরা যে সারারাত আড্ডা দিলাম, তার কী হবে’

আপডেট সময় ০২:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫