ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ‘মাইন’ ঘিরে ৩৬ ঘণ্টা ধরে আতঙ্ক, দেখা নেই নিষ্ক্রিয়কারী দলের যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাইলট

‘আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল’ গুজব: রিউমর স্ক্যানার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং তার বাবা পুলিশকে ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বিষয়টি গুজব বলে দাবি করেছেন আসিফ মাহমুদ নিজেই এবং ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’ও তার দাবিকে সমর্থন করেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হচ্ছে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। যাচাই না করেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা ছড়িয়ে দিয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, এই গুজবের জেরে নগর ভবন অবরোধকারী নেতার কর্মীরা তার বাবাকে উদ্দেশ্য করে ‘চালচোর’, ‘গমচোর’ বলে স্লোগান দিচ্ছে।

অনলাইন তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানায়, আসিফ মাহমুদের বাড়িতে চাল উদ্ধারের কোনো সত্যতা নেই। ভিডিওটি আসলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে চাল উদ্ধারের ঘটনা। ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে চাঁদপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. জামাল হোসেনের ফেসবুক আইডিতে ভিডিওটির মূল উৎস শনাক্ত করা হয়, যা তিনি গত ২ জুন পোস্ট করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

‘আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল’ গুজব: রিউমর স্ক্যানার

আপডেট সময় ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫