ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ চার পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ, সীমান্তে সতর্ক অবস্থান এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক সম্পাদক মুক্ত রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে: আসিফ মাহমুদ ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১৮৬৮ শ্রমিক যুদ্ধে ইরানের সামরিক শক্তি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’, ক্ষেপণাস্ত্র মজুত মাত্র ২১% : ট্রাম্প

ভোটের জন্য সরকারকে সময় বেধে দেয়ার পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়। তবে এপ্রিলের পরে গেলে সেটা ঠিক হবে না। কিন্তু ভোটের জন্য সরকারকে সময় বেধে দেয়ার পক্ষে নয় দলটি বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম বিদায় নেইনি। ফ্যাসিবাদের বিদায়ে দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রতীক ফিরিয়ে দেবেন। তারা তাদের চেয়ারের মর্যাদা রাখবেন, তবে পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু হলে জামায়াত চুপ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। দেশের সার্বভৌমত্ব নিয়ে জামায়াত আমির বলেন, সার্বভৌমত্ব রক্ষার্থে কোনো ছাড় নেই। প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে পালিয়ে গেলেও ওপার থেকে উঁকিঝুঁকি ও নানা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

ভোটের জন্য সরকারকে সময় বেধে দেয়ার পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫