ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ভারত থেকে জোরপূর্বক পুশইন, প্রতিবাদে বেনাপোল সীমান্তে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

এবার ভারত থেকে জোরপূর্বকপুশইনইস্যুর প্রতিবাদে যশোরের বেনাপোল সীমান্তে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (৩ জুন) সকালে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন তিনি। সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল সীমান্ত এলাকায় পৌঁছাবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতির দিকে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক মহল গভীর নজর রাখছে। এ দিকে তার এ সফরকে ঘিরে সীমান্ত এলাকায় রাজনৈতিক আলোচনা ও নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয় কয়েকটি মহলে উত্তেজনা বিরাজ করছে বলেও জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এনসিপির  নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনে কোনো প্রটোকল নেই। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এলাকায় সতর্ক থাকবে। এর আগে মঙ্গলবার (২ জুন) বিকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী  এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিরোপা জয়ের রেকর্ডের সঙ্গে লাল কার্ডের রেকর্ডও ব্রাজিলের

ভারত থেকে জোরপূর্বক পুশইন, প্রতিবাদে বেনাপোল সীমান্তে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬