ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

আলেম সমাজের ক্ষোভের কারণ খোলাসা হওয়া জরুরি, বনলতা এক্সপ্রেস ইস্যুতে ধোঁয়াশা দূরের আহ্বান মামুনুল হকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের পবিত্র মক্কা মোকাররমা থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে বনলতা এক্সপ্রেসকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ইসলামী বক্তা ও নেতা মামুনুল হক।

পোস্টে তিনি বলেন, আলেম সমাজের ধর্মীয় কার্যক্রমকে মূলত উদ্বুদ্ধকরণ এবং প্রতিবাদ-প্রতিরোধ—এই দুই ভাগে বিভক্ত করা যায়। শিক্ষা, আত্মশুদ্ধি ও দাওয়াহর কাজ সাধারণত হিকমাহ ও কল্যাণকামিতার মাধ্যমে পরিচালিত হয়। অন্যদিকে অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধের ক্ষেত্রে সক্ষমতার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

মামুনুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশে শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা না থাকায় বিভিন্ন ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের সক্ষমতা সমান নয়। তিনি দাবি করেন, আল্লাহ ও রাসূল (সা.)-এর অবমাননা, কুরআনের বিধান নিয়ে কটাক্ষ কিংবা ইসলামী ঐতিহ্য ও ধর্মীয় ব্যক্তিত্বদের অসম্মান—এসব বিষয়ে ধর্মপ্রাণ মানুষের প্রতিক্রিয়ার মাত্রা ভিন্ন হতে পারে।

বনলতা এক্সপ্রেসকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, যদি পবিত্র বায়তুল্লাহ শরীফের অবমাননা বা ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম ফখরে বাঙাল তাজুল ইসলাম (রহ.)-এর সম্মানহানির মতো ঘটনা ঘটে থাকে, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তবে যদি কেবল একটি সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করেই প্রতিবাদ হয়ে থাকে, তাহলে সেটি ভিন্ন মাত্রার বিষয় বলে উল্লেখ করেন তিনি।

মামুনুল হক বলেন, পুরো ঘটনাকে ঘিরে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই প্রকৃত ঘটনা স্পষ্ট হওয়া প্রয়োজন। একই সঙ্গে আলেম সমাজ ও ইসলামী জনতার প্রতিবাদের কারণ সাধারণ মানুষের কাছে বোধগম্য ও গ্রহণযোগ্য হওয়াও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

আলেম সমাজের ক্ষোভের কারণ খোলাসা হওয়া জরুরি, বনলতা এক্সপ্রেস ইস্যুতে ধোঁয়াশা দূরের আহ্বান মামুনুল হকের

আপডেট সময় ১২:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬