ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে: গোলাম মাওলা রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

এবার সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত এক বছরে আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। অনেক মানুষের মুখোশ খুলে গেছে। তিনি বলেন, যারা গত ১৫ বছর হাউমাউ করে কেঁদেছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি যে, লোকটা ভালো মানুষ।

সেই মানুষগুলো এই অল্প কয়েকদিনে ফেরেশতার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছেন। তারা গত ১৫ বছরে দানবের যে তাণ্ডব ছিল সেটা ১৫ দিনের তাণ্ডব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছেন। পৃথিবীতে যত বিপ্লব ব্যর্থ হয়েছে, বিপ্লবীদের দ্বারাই ব্যর্থ হয়েছে উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের দেশের এটাকে আমরা এখন বিপ্লব বলতে পারছি না। কারণ একটা বিপ্লব দীর্ঘদিন ধরে নেতা নির্বাচন করে।

যুদ্ধ করে, বিপ্লবকে জনপ্রিয় করে। কিন্তু বাংলাদেশের এটা ছিল গণবিস্ফোরণের মতো ঘটনা এবং সেই গণবিস্ফোরণে পুরো জনগণ যে যার অবস্থান থেকে অংশ নিয়েছে। জুলাই-আগস্টের উত্তাল সময়ে গৃহবধূ রাস্তায় নেমে এসেছে, সাত থেকে আট বছরের একটা শিশুও রাস্তায় নেমে এসে একটা ঢিল ছুড়েছে। জুলাই আন্দোলন নিয়ে কৃতিত্বের লড়াই, মাস্টারমাইন্ড কে? সেটি নিয়ে বিতর্ক করাটা মারাত্মক ভুল হয়েছে উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, যারা সম্মুখ নেতা ছিলেন তারা যদি এই বিপ্লবের কৃতিত্ব জনগণকে দিতেন এবং দীর্ঘ সময় যারা এই দেশকে পরিচালনা করতে পারেন তাদের হাতে বিপ্লবের ফলাফল তুলে দিতেন তবে আওয়ামী লীগের বিচার আরো সুন্দর হতো।

এখন যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সেটা শতগুণ ভালো থাকতো। বিপ্লবীদের সম্পর্কে এখন যেসব মন্দ কথা হচ্ছে সেটাও হতো না। তিনি বলেন, আজকের এই দিনে আমি ভেবেছিলাম ঢাকার রাজপথ উত্তাল থাকবে, সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসবে কিন্তু কোথাও তার ছিটেফোঁটাও নেই। সকালে (১ জুলাই) যখন বের হয়েছি, ভেবেছিলাম শাহবাগ অতিক্রম করতে পারব না। কিন্তু সকাল ১১টায় সেখানে একটা মানুষ, একটা ব্যানার বা ফেস্টুন ছিল না।

এত বড় একটা সংগ্রাম, এত বড় একটা লড়াই, এত রক্ত মাত্র এক বছরেই আমরা শুধু ভুলতেই বসিনি, আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। গত ১৫ বছর যারা জুলুমের শিকার হয়েছেন, যাদের দেখে আমাদের করুণা হতো, আমরা দোয়া করতাম, সেই মানুষগুলো এই অল্প কয়েকদিনে ফেরেশতার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছেন। তারা গত ১৫ বছরে দানবের যে তাণ্ডব ছিল সেটা ১৫ দিনের তাণ্ডব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে: গোলাম মাওলা রনি

আপডেট সময় ১১:১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫