ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

এবার ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর শেষে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে দেশে ফিরে তিনি রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছেন। গত শুক্রবার (৫ জুন) দেশে ফেরেন ড. ইউনূস। এর দুই দিন পর, রোববার (৭ জুন) তিনি মিরপুরে তার দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

. মুহাম্মদ ইউনূসের সফরসূচি অনুযায়ী, গত ২৭ মে তিনি ঢাকা ত্যাগ করে ফ্রান্সের প্যারিসে যান। পরে ৩১ মে প্যারিস থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে পৌঁছান তিনি।  ইউরোপের এই দুই দেশে অবস্থানকালে সামাজিক ব্যবসা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি।

নেদারল্যান্ডস সফরের সময়ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও অংশীজনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

. ইউনূসের এই সফরসঙ্গীদের মধ্যে ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ওয়াই ওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০২:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬