ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

কফি খাচ্ছিলাম-চিল করছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই: তাসকিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

এখন ওয়ানডে ক্রিকেটের বিচারে ২৪৫ রান মামুলি লক্ষ্য। বাংলাদেশের শুরুর ব্যাটারদের খেলায় মনে হচ্ছিল এই লক্ষ্য হেসেখেলেই ছোঁয়া যাবে। ১৬ ওভার শেষ স্কোরবোর্ডে ১০০ রান, হাতে তখনো ৯ উইকেট। কিন্তু এরপরই সেই চিরচেনা ধস নামে। ২৫ রানের মধ্যে ৯ উইকেট খুইয়ে বসে মেহেদী হাসান মিরাজের দল। তাতে ৩ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে ৭৭ রানের বড় হার হজম করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

এমন ব্যাটিং ধসে বিস্মিত পেসার তাসকিন আহমেদ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, ‘অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে। আমরা এই ভুল থেকে শিক্ষা নিবো, ভালো ফিরবো কিন্তু আজকের এই ব্যাপারটা মোটেও সুখকর ছিল না।’

তবে তাসকিন বিশ্বাস করেন, এই ব্যর্থতা পরের ম্যাচ জিতলে ঢেকে যাবে এমন হারের ক্ষত। তিনি বলেন, ‘আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি—সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি।’

‘আমরা দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।’ হাল ছাড়তে নারাজ তাসকিনের বার্তা, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’

সে সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ তাসকিনরা পাবেন আগামী ৫ জুলাই। সেদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে তাসকিনদের সে ম্যাচ এখন ‘ডু অর ডাই’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

কফি খাচ্ছিলাম-চিল করছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই: তাসকিন

আপডেট সময় ১০:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫