ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টির আগে আবারও ‘বিসমিল্লাহ’ বললেন রোনালদো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় জয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফলের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি মুহূর্ত।

টরন্টোয় অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে পর্তুগাল। পরে অফসাইডের কারণে ক্রোয়েশিয়ার আরেকটি গোল বাতিল হয়। ম্যাচে ফেরার সুযোগ আসে পেনাল্টি থেকে। স্পটকিক নিতে দাঁড়িয়ে ৪১ বছর বয়সী রোনালদো ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে সমতা ফেরান।

তবে গোলের চেয়েও বেশি আলোচনায় আসে পেনাল্টি নেওয়ার আগের কয়েক সেকেন্ড। ক্যামেরায় দেখা যায়, শট নেওয়ার আগে নিজের সঙ্গে কিছু বলছিলেন পর্তুগিজ অধিনায়ক। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, তিনি সে সময় ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন।

একাধিক ব্যবহারকারী লিখেছেন, সফলভাবে পেনাল্টি নেওয়ার আগে রোনালদোকে ‘বিসমিল্লাহ’ বলতে দেখা গেছে। কেউ কেউ আবার দাবি করেছেন, তিনি একাধিকবার শব্দটি উচ্চারণ করেন।

তবে এ বিষয়ে রোনালদো নিজে কোনো মন্তব্য করেননি। ভিডিওতে তিনি ঠিক কী বলেছেন, সেটিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

শেষ পর্যন্ত রোনালদোর গোলেই ম্যাচে ঘুরে দাঁড়ায় পর্তুগাল এবং ২-১ ব্যবধানে জয় নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পেনাল্টির আগে আবারও ‘বিসমিল্লাহ’ বললেন রোনালদো

আপডেট সময় ১১:২৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬