ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন পুলিশ ডেকে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, ৩ মাসের জেল আমার নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই: নুরুল হক নূর ‘বিএনপি পরিচয়ে বাদ, জামায়াত পরিচয়ে নিয়োগ’ অভিযোগ রিজভীর এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াত ছাত্রদলের হামলার অভিযোগে এনে শিবিরের বিক্ষোভ এবার নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা, ‘ভয় নয়, প্রস্তুত সবাই’ সমকামী কর্মকাণ্ড নিয়ে ঢাবির শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদল সংঘর্ষ, অভিযোগ পাল্টাপাল্টি বিএনপি জাতীয়তাবাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলীয় নয়, সর্বস্তরের আন্দোলন: চসিক মেয়র

পুলিশ ডেকে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, ৩ মাসের জেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন করে মা ও ভাইয়ের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ এবং পারিবারিক অশান্তি সৃষ্টির দায়ে ইসমাইল (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল পৌর শহরের চরভবশুর ঠোটাপাড়া এলাকার আব্দুস সাত্তার ড্রাইভারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইসমাইল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার মাদক সেবনের পর তিনি নিজ বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার মা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চরভবশুর ঠোটাপাড়া এলাকায় মাদক সেবন করে ইসমাইল তার মা ও ভাইয়ের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।’

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, ‘মাদক সেবন ও পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন ওই যুবক। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

পুলিশ ডেকে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, ৩ মাসের জেল

আপডেট সময় ০১:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬