এবার গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহফুজ সরকার রাকিব তরুণীর ঘরে ‘আপত্তিকর অবস্থায়’ আটক হওয়ার বিষয়টিকে নিজের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করে জানান, তিনি ছাত্রশিবিরের আক্রোশের শিকার। ভিডিওর খণ্ডিত অংশ দিয়ে শিবির নেতাকর্মীদের একটি অংশ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রশিবির নেতারা।

মাহফুজ সরকার রাকিব মুঠোফোনে বিশ্বত্ব এক গণমাধ্যমকে বলেন, ‘একটি কথা বলি হাইলাইট করবেন না। ছাত্রশিবিরের ছেলেরা আমার প্রতি একটু বেশি আক্রোশ। এজন্য তারা কিছু গোপন ভিডিও খণ্ড খণ্ড করে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। ভিডিওগুলো তাদের চ্যানেল বা আইডি থেকে ছেড়েছে।’

ছাত্রশিবিরের সেসব সদস্যদের তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক বিষয়। এখন আর না বলি।গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আরও বলেন, ‘সেদিন আমার শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল দেনমোহর ঠিক করা। তবে এ নিয়ে একটু হট্টগোল হলে সমাধানের চেষ্টার একপর্যায়ে ছাত্রশিবিরের লোকজন আমাকে হেয়প্রতিপন্ন করতে এমন কাণ্ড ঘটিয়েছে। তাদের এসব প্রচার পুরো ভিত্তিহীন। তারা ভিডিওতে দেখাচ্ছে, আমি লুঙ্গি পরা অবস্থায় নারীদের সঙ্গে কথা বলছি। তারা মূলত ভিত্তিহীনভাবে আমাকে হেয়প্রতিপন্ন করেছে।’

এর আগে তরুণীর ঘরে ‘আপত্তিকর অবস্থায়’ আটক হওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে রোববার (২ আগস্ট) বিকেলে গাইবান্ধা শহরে সংবাদ সম্মেলনে আসেন রাকিব। লিখিত বক্তব্যে মাহফুজ সরকার রাকিব বলেন, গত শুক্রবার (৩১ জুলাই) পারিবারিকভাবে আমার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এর আগে, ৩০ জুলাই বৃহস্পতিবার রাতে আমার শ্রদ্ধেয় শ্বশুরের সঙ্গে ফোনে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং তাদের বাসায় ডাকেন। পরে আমি এবং আমার বড় আব্বু, দুলাভাই, চাচা ও চাচাতো ভাইদের নিয়ে সেখানে যাই। উভয়ই পরিবারের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ের আলোচনা ও সিদ্ধান্ত হয়।