ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীনের প্রতিবাদ, ‘ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ সাধারণদের মতোই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে লাইসেন্স পেলেন জাইমা রহমান, বিশেষ সুবিধা নয় বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে ভাসতে থাকা ফুটবলই কেড়ে নিলো শিশু সিয়ামের প্রাণ একযোগে তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩০ শিক্ষার্থী বহিষ্কার হত্যাচেষ্টা মামলায় সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

হত্যাচেষ্টা মামলায় সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় হামলা ও গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) পুলিশের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় ইমরানের সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এদিকে আসামিপক্ষ গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করলেও শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট মোহাম্মদপুরের বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মো. ছালেমান গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩ মার্চ ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে সিআইডির করা মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তারের পর থেকেই ইমরান কারাগারে রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার

হত্যাচেষ্টা মামলায় সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬