ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়ি, মামলা দিলেন ট্রাফিক পুলিশ ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু ছাত্রদলকর্মীদের অংশগ্রহণ ছাড়া জুলাই আন্দোলন সফল হতো না: রিজভী আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি ‘বুড়ি হয়ে গেছে’, বডি শেমিংয়ের মুখে ক্যাটরিনা ১১ বছর পর ফের একসঙ্গে রাজ-মিমি ‘ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না’ ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ

১১ বছর পর ফের একসঙ্গে রাজ-মিমি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ১১ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন টালিউডের রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। তবে এবার পরিচালকের আসনে নয়, প্রযোজকের ভূমিকায় থাকছেন রাজ।

মিমির অভিনয়জীবনের শুরুর দিকেই রাজ চক্রবর্তীর সঙ্গে তার পরিচয়। ‘গানের ওপারে’ ধারাবাহিকের পর রাজের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করেন মিমি। এরপর ‘যোদ্ধা’ সিনেমাতেও রাজের পরিচালনায় কাজ করেন তিনি।

তবে ২০১৫ সালের পর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। ব্যক্তিগত সম্পর্কের নানা সমীকরণ নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি রাজ বা মিমি।

এবার সেই দীর্ঘ বিরতির অবসান হতে যাচ্ছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে মিমিকে। জি ফাইভের জন্য নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।

মিমির ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, সিনেমাটি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হতে পারে শুটিং।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

১১ বছর পর ফের একসঙ্গে রাজ-মিমি

আপডেট সময় ০২:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬