ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

৫ দাবিতে জামায়াতসহ সমমনা ৮ রাজনৈতিক দলের নতুন কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

এবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দাবিতে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়া জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের আমির মামুনুল হক। খেলাফত মজলিসের আমির বলেন, ‘পাঁচ দাবিতে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে আমাদের আটটি দলের গণমিছিল অনুষ্ঠিত হবে। সেদিন আমরা আন্দোলনরত সব দল গণমিছিল নিয়ে রাজধানীর পল্টন মোড়ে একত্রিত হবো।’

মামুনুল হক বলেন, ‘৬ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আমরা ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশ করব।’ দাবির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আগের পাঁচটি দাবির মধ্যে নতুন তিনটি দাবি সংযুক্ত করেছি। দাবিগুলো হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন করতে হবে ও সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখতে হবে।’

খেলাফত মজলিসের আমির আরো বলেন, ‘সকালে আমরা শীর্ষ আট দল বৈঠক করেছি। গত দুই মাস যাবৎ আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। দেশের মানুষের অভিপ্রায়ের ভিত্তিতে জুলাই বিপ্লবের অর্জনকে আমরা ত্বরান্বিত করতে চাই। আমরা রাজনৈতিক দলগুলোর আলোচনার ব্যাপারে আন্তরিক। যেই অনুযায়ী অগ্রসর হচ্ছি।’

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে চাই, অন্যান্য দল প্রধান উপদেষ্টার আহ্বানে কিভাবে সাড়া দেয়। আশা করি, সবাই বসলে একটা সমাধান হবে। প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর ওপর আলোচনার বিষয় ছেড়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ করা যাবে না। প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালন করতে হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

৫ দাবিতে জামায়াতসহ সমমনা ৮ রাজনৈতিক দলের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৫:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫