ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর আবারও পিস্তলসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার মাত্র দুই সপ্তাহ পর মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চায়না পিস্তল, একটি চাকু এবং ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আশরাফুজ্জামান শামিম ভায়না গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে। চলতি বছরের ২২ জানুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে সদস্যপদ ফিরে পাওয়ার আবেদন করলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, যৌথবাহিনীর হাতে গ্রেফতারের পর শামিমকে থানা হেফাজতে নেয়া হয় এবং অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর আবারও পিস্তলসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময় ০৮:৫৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫