ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে বৃহস্পতিবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য নির্দশন নিয়ে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের পর অর্ন্তবর্তীকালীন সরকার বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে সব মূল্যমানের নোটের নতুন নকশা করার সিদ্ধান্ত নেয়। তারই ধারবাহিকতায় আগামী বৃহস্পতিবার থেকে ৫০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ৫০০ টাকার নোটের দৈর্ঘ্য ১৫২ মিলিমিটার, প্রস্থ ৬৫ মিলিমিটার। নোটের সামনের অংশের বাঁ পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, মাঝখানে জলছাপে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। আর নোটের পেছনে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।

নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। পুরো নোটে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে। নোটটিতে নিরাপত্তার জন্য ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি, যার ফলে নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।

আবার নোটটিতে লাল ও সোনালি রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সামনের অংশে ডান দিকে নিচে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে বোঝা যাবে। নোটে শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শে উঁচু মনে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এ নোট ছাড়া হচ্ছে। এর আগে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। নতুন নোট চালু হলেও বর্তমানে প্রচলিত পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতই চালু থাকবে। পাশাপাশি, মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা (অবিনিময়যোগ্য) ৫০০ টাকার নোট মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে বৃহস্পতিবার

আপডেট সময় ১১:২৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫