ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন, নেতা-কর্মীদের ভিড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

এবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই সাধারণ দিনের তুলনায় নিরাপত্তা আরও কঠোর দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে একটি প্লাটুন হাসপাতালের মূল ফটকে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন টহল দিচ্ছে আশপাশে। এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা ও দলীয় নেতা–কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড বসায়।

তারপরও আজ সকাল থেকেই হাসপাতালের সামনে নানা এলাকা থেকে বিএনপির অনেক নেতা–কর্মী এসে জড়ো হয়েছেন। ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট এলাকায় তারা অবস্থান করছেন। হাসপাতালের সামনে উপস্থিত নেতা–কর্মীদের অনেকে বলেন, ভিড় এড়ানোর জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ছিল। কিন্তু তাদের মন সায় দেয়নি। উদ্বেগ আর টানাপোড়েন সামলে তারা ছুটে এসেছেন হাসপাতালে।

এদিকে খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার পর গতকাল দুপুর ২টা ২০ মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেয়। এভারকেয়ার হাসপাতালের সামনে এখন পুলিশ, এসএসএফ ও বিজিবির যৌথ উপস্থিতিতে পুরো এলাকায় সতর্ক পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী

এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন, নেতা-কর্মীদের ভিড়

আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫