ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ধ্বংস হওয়া সড়ক এক সপ্তাহেই আবার নির্মাণ করল চীন আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির

খালেদা জিয়ার জানের সদকা হিসেবে এতিমখানায় ১৬টি ছাগল দান করলেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় কুমিল্লা নগরীর বিভিন্ন এতিমখানায় বুধবার সকালে ১৬টি খাসি সদকা দেওয়া হয়েছে । বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াছিন এই সদকার ব্যবস্থা করেন।

কুমিল্লা টাউন হল মাঠে সাদকা বিতরণের আগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। নগরীর কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম দোয়া পাঠ করান। এ সময় কুমিল্লা আদর্শসদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং বিএনপি নেতা সাজ্জাদুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম জানান, “জানের বদলে জান”- এই মানত অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন নগরীর বিভিন্ন এতিমখানায় এই খাসি সদকা দিয়েছেন।

কুমিল্লা আদর্শসদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজকে ১৬টি খাসি সদকা দেয়া হয়েছে। সারাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য কান্না করছে। মানুষ চায় তিনি সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

খালেদা জিয়ার জানের সদকা হিসেবে এতিমখানায় ১৬টি ছাগল দান করলেন বিএনপি নেতা

আপডেট সময় ০৩:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫