ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার হিসেবে ১১ জন শিশুকিশোরকে বাইসাইকেল এবং ৩১ জনকে দেওয়া হয়েছে উপহার সামগ্রী।

শনিবার (৩ জানুয়ারী) বাদ আসরের নামাজের পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর পোদ্দার বাড়ি সংলগ্ন মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।

‘আমরা স্বেচ্ছাসেবক’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পোদ্দার বাড়ি প্রবাসীদের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হয়।

দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আমিন উল্লাহর সভাপতিত্বে ও ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘আমরা স্বেচ্ছাসেবক’ -এর সভাপতি রাকিব হাসান পোদ্দার, হাজী মতিউর রহমান জামে মসজিদের সভাপতি খালেদ হোসেন ডালিম, খতিব মাওলানা সাইফুল ইসলাম, পেশ ইমাম মাওলানা হাফেজ মহি উদ্দিন, ‘আমরা স্বেচ্ছাসেবক’ -এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাবু, সাখাওয়াত হোসেন সাকের, প্রচার সম্পাদক মিনহাজুল হক মিহির ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন মিরাজ প্রমূখ।

এ সময় মসজিদের ইমাম, খতিব, পরিচালনা পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি রাকিব হাসান পোদ্দার বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ উদ্যোগ নিয়েছি। শুধু পোদ্দার বাড়ি এলাকা নয়, আশপাশের গ্রাম ও শহরেও এটা ছড়িয়ে যাক। তাতে কোমলমতি শিশুকিশোরেরা মোবাইল ফোনের আসক্তি ও সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ভবিষ্যতেও এমন মহৎ কাজ অব্যাহত রাখা হবে বলে।

এর আগে পোদ্দার বাড়ির প্রবাসীরা প্রায় দেড় মাস আগে ১৬ বছরের কম বয়সী শিশুকিশোরদের মসজিদ ও নামাজমুখী করতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

সাইকেল পুরস্কার পাওয়া কিশোর মো. মিনহাজ বলেন, টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

আপডেট সময় ১২:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬