ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা! শাকসু নির্বাচন বন্ধ হলে সারা দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি ছাত্রশিবিরের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে একাধিকবার জমি চেয়েও পাইনি: মোদি

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরাইল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাত হতে পারে এমন আশঙ্কায় সেনাবাহিনীর প্রস্তুতি জোরদার করছে ইসরাইল। দেশটির গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, ইরানের ভেতরে চলমান বিক্ষোভ ও অস্থিরতা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এ কারণে তেহরান বাইরের দিকে শক্তি প্রদর্শনের পথে যেতে পারে। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষাও চালানো হচ্ছে। ইসরাইলের আশঙ্কা, ইরান ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, যা বড় সামরিক জয়ের জন্য নয়, বরং দেশের ভেতরের সমস্যার দৃষ্টি ঘোরানোর উদ্দেশ্যে হতে পারে। এদিকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ক্ষতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামেনি। তার মতে, ইরানের পারমাণবিক হুমকি এখনো রয়ে গেছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের বৈধ লক্ষ্য হিসেবে দেখা হবে।

তিনি আরও দাবি করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরের বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। এদিকে লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। আগামী বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকে লেবাননে স্থল অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইসরাইল এখন শুধু আকাশ হামলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে।

এ বিষয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের বিরোধিতা করেননি। তবে তিনি সম্প্রতি ফ্লোরিডায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে লেবানন সরকারের সঙ্গে চলমান আলোচনার ফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হিজবুল্লাহ সঠিক আচরণ করছে না। তবে লেবানন সরকার সংগঠনটিকে নিরস্ত্র করতে কতটা সফল হবে, তা এখনো স্পষ্ট নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরাইল

আপডেট সময় ১২:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬