ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে ‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’ একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

গণতান্ত্রিক সরকার গঠনের পূর্বশর্ত দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম: সালেহ শিবলী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের অন্যতম পূর্বশর্ত হলো দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

সালেহ শিবলী বলেন, ‘আমরা যদি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই এবং জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে চাই, তবে দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, তার জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর সেই জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ও স্বাধীনভাবে কাজ করতে হবে।’

নিয়োগ পাওয়ার পর নিজের কর্মপরিকল্পনা ব্যক্ত করে তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ রক্ষা করতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।’

এর আগে শনিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ এ এম সালেহকে (সালেহ শিবলী) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব

গণতান্ত্রিক সরকার গঠনের পূর্বশর্ত দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম: সালেহ শিবলী

আপডেট সময় ১২:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬