ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ চার পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ, সীমান্তে সতর্ক অবস্থান এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক সম্পাদক মুক্ত রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে: আসিফ মাহমুদ ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১৮৬৮ শ্রমিক যুদ্ধে ইরানের সামরিক শক্তি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’, ক্ষেপণাস্ত্র মজুত মাত্র ২১% : ট্রাম্প

চোখের চিকিৎসায় ব্যাংককে মির্জা ফখরুল, ঈদের আগে দেশে ফেরা অনিশ্চিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

চোখের চিকিৎসার জন্য গত ২১ দিন ধরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখনো নিশ্চিত নয় কবে দেশে ফিরবেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ৬ জুন (শুক্রবার) পর্যন্ত তাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।

বিএনপি ও পারিবারিক সূত্র জানিয়েছে, ৬ জুন মির্জা ফখরুলের চোখের অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ নির্ধারিত রয়েছে। ওই দিন চিকিৎসকের চূড়ান্ত অনুমতির পরই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “আগামী ৬ জুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের চিকিৎসার ফলোআপ রয়েছে। চিকিৎসকের অনুমতির ওপর তার দেশে ফেরা নির্ভর করছে।”

এর আগে গত ২৭ মে মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা জানান, “চোখের সমস্যার কারণে ৬ জুন পর্যন্ত বাবাকে উচ্চতায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।”

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। ফলে ৬ জুন চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র না পেলে ঈদের আগেই দেশে ফেরা সম্ভব নাও হতে পারে মির্জা ফখরুলের।

গত ১৩ মে ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। ব্যাংকক থেকে থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাসহ কয়েকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন তিনি। এছাড়া দলের সাপ্তাহিক স্থায়ী কমিটির বৈঠকেও ভার্চুয়ালি যুক্ত হন মির্জা ফখরুল।

দলের শীর্ষ নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদ উদযাপন করবেন। আর মির্জা ফখরুল ঈদের আগে দেশে ফিরতে না পারলে বিএনপির দুই শীর্ষ নেতা দেশের বাইরে ঈদ করবেন। এদিকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরের মতো এবারও গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

চোখের চিকিৎসায় ব্যাংককে মির্জা ফখরুল, ঈদের আগে দেশে ফেরা অনিশ্চিত

আপডেট সময় ১১:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫