ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

মুন্না সভাপতি, নয়ন সম্পাদক; যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে রেজাউল কবীর পলকে সিনিয়র সহ-সভাপতি এবং বিল্লাল হোসেন তারেককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকীয় পদে স্থান পেয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের নেতারা।

পূর্ণাঙ্গ কমিটিতে মোট ৩০ জন সহ-সভাপতি, ২৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবসহ প্রবাসী নেতাদেরও গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কনকে সহ-সভাপতির পদমর্যাদা এবং এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদা দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে আইন, তথ্য ও গবেষণা, প্রচার, কৃষি, শ্রম, শিল্প, ক্রীড়া, ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, মানবাধিকার, প্রশিক্ষণ, আন্তর্জাতিক বিষয়কসহ বিভিন্ন বিভাগে পৃথক সম্পাদক ও সহ-সম্পাদক মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত নেতাদের পাশাপাশি নবীন ও প্রবাসী নেতাদেরও স্থান দেওয়ায় কমিটিতে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয় ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ যুব রাজনৈতিক সংগঠন হিসেবে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

মুন্না সভাপতি, নয়ন সম্পাদক; যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন

আপডেট সময় ১২:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬