ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, টিকিট নিয়ে নতুন ঘোষণা ঘরের তেলাপোকাই হতে পারে প্রাণঘাতী স্বাস্থ্যঝুঁকি ১ জুলাই থেকে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক দেশের ১৪ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস শিবির হত্যার বিচার না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েদেন বিএনপি নেতা সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প রাজনৈতিক খুনোখুনি: দায় চাপিয়ে দায়মুক্তি চাইছে বিএনপি-জামায়াত? খামেনির শেষ বিদায়ে ইরানের আমন্ত্রণ পেয়ে ‘বিপাকে’ মোদি ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলে ব্যাপক লুটপাট

প’লা’ত’ক থেকে আদালতে, জা’মি’ন নয়—কা’রা’গা’রে আ.লীগের ১৪ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে হত্যা ও বিস্ফোরক মামলায় পলাতক ছিলেন। শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৪ নেতা। কিন্তু আদালতের সিদ্ধান্তে মামলাটি পেল নতুন মোড়।

জয়পুরহাটে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা, বিস্ফোরক ও অন্যান্য ফৌজদারি মামলার আসামি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন।

বুধবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল সেই আবেদন নামঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। আত্মসমর্পণের পর জামিনের আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি।

কোর্ট ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক বলেন, জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যা ও বিস্ফোরক মামলায় অভিযুক্ত এসব ব্যক্তি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আলোচিত এসব মামলার বিচারিক কার্যক্রম এখনও চলমান রয়েছে। আর আদালতের এই সিদ্ধান্ত নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, টিকিট নিয়ে নতুন ঘোষণা

প’লা’ত’ক থেকে আদালতে, জা’মি’ন নয়—কা’রা’গা’রে আ.লীগের ১৪ নেতা

আপডেট সময় ০১:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬