ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড়

আগামীকাল এনসিপির জনসভা: প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার চাঁদপুরের মতলব উত্তরে শুক্রবার এনসিপি আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহউদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতারা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে জনগণের কাছে দলের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা সম্ভব হবে। শুক্রবার বিকেলে উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। জাতীয় এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্যসচিব ইমদাদুল ইসলাম বলেন, শুক্রবার পবিত্র জুমার দিন আমরা ইমাম ময়দান নূরীয়া মাদরাসা মসজিদে জুমার নামাজ আদায় করবে। জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেবেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা নিয়েও বক্তব্য রাখবেন অতিথিরা। জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভাস্থলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা এবং আগত নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় আয়োজন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় নেতারা জানান, মতলব উত্তরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এতে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। এদিকে জনসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানের দিকে নজর রাখছেন। আয়োজকদের প্রত্যাশা, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে। দলের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

আগামীকাল এনসিপির জনসভা: প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস

আপডেট সময় ০৪:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬