ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ ছাত্রদল নেতাকে বেধ’ড়’ক পি’টি’য়ে হাসপাতালে পাঠাল নি’ষি’দ্ধ ছাত্রলীগ তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান শ্রীলঙ্কায় বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, ভাইরাল নেট দুনিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ তথ্যপ্রবাহ বন্ধে পলককে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ ওবায়দুল কাদের কাদের ইন্টারনেট স্লো করে দিতে বললে-পলক বলেন, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট? সোশ্যাল মিডিয়ায় আক্র’ম’ণা’ত্ম’ক বক্তব্য ব’ন্ধ করুন : জামায়াত আমির

বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় বলে মন্তব্য করেছেন বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজার বিষয় উল্লেখ করে সম্প্রতি তিনি এ মন্তব্য করেন। গণমাধ্যমকে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রিয় নেতা তোফায়েল ভাই বাংলাদেশের কিংবদন্তি নেতা ছিলেন। বাংলাদেশের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, পরবর্তী দেশ পুনর্গঠন, দেশের উন্নয়নঅগ্রগতি সবকিছুতেই তার অসামান্য অবদান ছিল। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সঙ্গে যে মানুষগুলোর নাম জড়িয়ে আছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে তিনি (তোফায়েল আহমেদ) স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন। ৯ বারের সংসদ সদস্য ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন তোফায়েল ভাই। কিন্তু আমরা দেখেছি, অত্যন্ত ন্যক্কারজনকভাবে ঢাকায় তার জানাজাস্থল থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ভোলায় নেওয়ার আগে সেখানে ছাত্রদলযুবদল বিক্ষোভ প্রদর্শন ও মাঠে জানাজা করতে না দেওয়ার ঘোষণা দেয়। যদিও সব বাধা অতিক্রম করে মাঠে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়। যদি বাধাবিপত্তি তৈরি করা না হতো, আরও লাখ লাখ লোকের সমাগম হতো সেখানে। ঢাকায়ও একই অবস্থা হতো।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা লক্ষ করলাম, একজন কনটেন্ট ক্রিয়েটর এবং গণভবন লুটপাটের সঙ্গে যারা জড়িত ছিল; তাদের লাশও শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। অথচ তোফায়েল ভাইয়ের লাশ শহীদ মিনারে নেওয়ার জন্য অনেকে ইচ্ছা প্রকাশ করলেও সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, বরং শহীদ মিনারে পুলিশ পাহারা বসানো হয়। একজন আওয়ামী লীগ নেতার লাশকেও যে তারা (সরকার) ভয় পায়, সেটি তোফায়েল ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম।

তিনি বলেন, ‘এই প্রতিহিংসার রাজনীতি এবং সাংঘর্ষিক রাজনীতির চিরঅবসান হওয়া প্রয়োজন।তিনি আরও বলেন, ‘আমরা সবাই রাজনীতি করব। কিন্তু আমাদের সামাজিক মেলবন্ধন ঠিক থাকবে। সেটি হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি যে, মোশাররফ ভাইয়ের জানাজার পরও সেখান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, তোফায়েল ভাইয়ের জানাজা অনুষ্ঠানে বাধা তৈরি করা হয়েছে। সেখানেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ ছাত্রদল নেতাকে বেধ’ড়’ক পি’টি’য়ে হাসপাতালে পাঠাল নি’ষি’দ্ধ ছাত্রলীগ

বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ

আপডেট সময় ০৫:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬