ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ও মাথা ন্যাড়া, ফেসবুকে ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

সিলেটে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তারই দলের কিছু কর্মীর বিরুদ্ধে। ছিনতাইকারীর অপবাদ দিয়ে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর দর্শনদেউরি এলাকায়। ইতোমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

ভুক্তভোগী এমদাদুল ইসলাম স্বেচ্ছাসেবক দল সিলেট বিমানবন্দর থানা শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, গত বুধবার বিকেলে আম্বরখানা এলাকা থেকে ১০ থেকে ১২ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে দর্শনদেউরি এলাকায় নিয়ে গিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ তুলে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। মারধরের পাশাপাশি তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং জোর করে মাথা ন্যাড়া করে ভিডিও ধারণ করা হয়।

এমদাদুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে ছাত্রদলের এক নেতার সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। সেই পুরোনো বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তার দাবি। তিনি আরও জানান, ঘটনার পরপরই তিনি জেলা, মহানগর ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি অবহিত করেছেন এবং বিচার দাবি করেছেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা, আবার কেউ অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ও মাথা ন্যাড়া, ফেসবুকে ভিডিও ভাইরাল

আপডেট সময় ১২:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫