ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিল সমর্থকদের জন্য ১০০% সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা উইসডম এডুকেশনের সমালোচনা-শুভকামনার ভিড়ে নতুন জীবন শুরু দীপ্তি ও ড. মুশতাকের সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি: চরমোনাই পীর সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক  আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা

“জামায়াত মবের ঘোর বিরোধী, আমাদের কেউ জড়িত নয়”—আমির ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক যেকোনো ‘মব’ সহিংসতার সঙ্গে তার দলের কোনো কর্মী-সমর্থক জড়িত নয়। শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, “জামায়াত সবসময় মবের বিরোধিতা করেছে। আমরা কোনো মব চাই না, বরং মবের ঘোর বিরোধী। আমাদের মধ্যে কোনো মব নেই। দেশের কোথাও মবের মধ্যে আমাদের কোনো কর্মী-সমর্থককে খুঁজে পাবেন না।”

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “ভালো নির্বাচনের জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির জন্য এখন সংস্কারের প্রশ্নগুলো সামনে এসেছে। মৌলিক বিষয়ে যদি কার্যকর সংস্কার হয়, তাহলে ইনশাআল্লাহ ভালো একটি নির্বাচন সম্ভব হবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “এখানে ‘যদি’র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে—এবং সেইসঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনও করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার এটাই একমাত্র পথ।”

ডা. শফিকুর রহমানের এই বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনে জামায়াত নিজেকে ‘সহিংসতা থেকে দূরে থাকা একটি রাজনৈতিক শক্তি’ হিসেবে তুলে ধরতে চাচ্ছে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল সমর্থকদের জন্য ১০০% সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা উইসডম এডুকেশনের

“জামায়াত মবের ঘোর বিরোধী, আমাদের কেউ জড়িত নয়”—আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০২:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫