ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির মহরমের ১০ তারিখ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান যশোরে রক্তাক্ত ৪৮ ঘণ্টা, মা-সন্তানসহ ৫ জনের মরদেহ উদ্ধার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার ‘ফেক আইডি’ নির্দেশনা, চাঞ্চল্য সৃষ্টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের এক নেতার ‘ফেক আইডি’ তৈরির নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্য এবং সমালোচনার সৃষ্টি হয়েছে।

‘ছাত্রদল-পবিপ্রবি-অফিসিয়াল’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটে দেখা যায়, ছাত্রদল নেতা তানভীর আহমেদ সদস্যদের নির্দেশ দেন আগামীকালের মধ্যে একটি করে ভুয়া (ফেক) ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য। প্রতিটি আইডি থেকে দিনে অন্তত ১০টি পোস্ট করার কথাও বলা হয়। তানভীর লিখেছেন, “সবার আইডির লিংক দিতে হবে” এবং এসব আইডির ব্যবস্থাপনায় ‘শ্যাডো গ্রুপ’ খোলা হবে।

তানভীর আহমেদের বার্তায় আরও বলা হয়, “সপ্তাহ শেষে রিপোর্ট করব কে কত পোস্ট করেছে, কতটা রিচ পেয়েছে।” তিনি নির্দেশ দেন আইডিগুলোর মাধ্যমে ছাত্রলীগ ও শিবিরপন্থীদের সঙ্গে ‘মিউচুয়াল ফ্রেন্ড’ বাড়াতে এবং প্রোফাইলে লাল বা ‘স্বাধীনতা টাইপ’ ছবি রাখতে।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক গ্রুপগুলোতে সক্রিয় হয়ে এসব ফেক আইডির মাধ্যমে প্রচার চালানোরও নির্দেশ দেন তিনি। ম্যাসেজে স্পষ্ট বলা হয়েছে, “এই অ্যাক্টিভিটিটুকু সবারই করতে হবে। এটা করা এখন ফরজ হয়ে গেছে।”

হোয়াটসঅ্যাপ গ্রুপটির একাধিক সদস্য স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, জুলাইয়ের ‘গণ-অভ্যুত্থান’ পরিকল্পনার সময় এবং নতুন কমিটি ঘোষণার প্রাক্কালে এসব নির্দেশনা দেওয়া হয়।

তানভীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, “ম্যাসেজটি কখন করা হয়েছিল সেটি আমার মনে পড়ছে না; তাই আমি কিছু বলতে পারছি না।”

উল্লেখ্য, তানভীর আহমেদ এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। গত বছর শিক্ষার্থীদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, পরে তিনি সামাজিক মাধ্যমে ক্ষমা চান। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার বাগবিতণ্ডার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতার ‘ফেক আইডি’ নির্দেশনা, চাঞ্চল্য সৃষ্টি

আপডেট সময় ০৭:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫